শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২১-০৮-২৮
সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপরে ১৫০ রিয়াল থেকে ২ হাজার রিয়াল জরিমানা নির্ধারিত করা হয়েছে । বিভিন্ন সড়ক এবং মহাসড়কের স্পীড লিমিট এবং অধিক গতিতে চালানো যানবাহন এর ধরন এর উপর নির্ভর করে অভিযুক্তকে জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে,যদি কোন সড়কে স্পীড লিমিট ১২০ কিলোমিটার/ঘন্টা দেয়া থাকে, তবে সেখানে অধিক স্পীডিং এর জরিমানা নিন্মরূপঃ স্পীড লিমিটের চাইতে ১০-২০ কিমি/ঘন্টা বেশি গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ১৫০ থেকে সর্বোচ্চ ৩০০ রিয়াল জরিমানা, ২০-৩০ কিমি/ঘন্টা অধিক গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ রিয়াল জরিমানা, ৩০-৪০ কিমি/ঘন্টা বেশি গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ৮০০ থেকে সর্বোচ্চ ১ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা, এবং ৪০-৫০ কিমি/ঘন্টা অধিক গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ১২০০ থেকে সর্বোচ্চ ১৫০০, এবং স্পীড লিমিটের চাইতে ৫০ কিমি/ঘন্টা এর অধিক গতিতে যানবাহন চালালে সর্বনিন্ম ১৫০০ থেকে ২ হাজার রিয়াল জরিমানা নির্ধারণ করা হয়েছে। যদি যানবাহনের মালিক ড্রাইভিং লাইসেন্স ব্যতিত কাউকে দিয়ে যানবাহন চালনা করেন, তবে তাকে সর্বনিন্ম ১ হাজার রিয়াল থেকে সর্বোচ্চ ২ হাজার রিয়াল জরিমানা করা হবে। যদি লাইসেন্সবিহীন চালক কোন দুর্ঘটনা ঘটান, তবে যানবাহনের মালিককে দায়ী করে বিচারের সম্মুখীন করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited